রোজা রেখে শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা।
রোজা তার পারফরম্যান্স ভালো করতে আরও সাহায্য করে বলেন আমলা। এছাড়াও এই মাসের জন্য উন্মুখ হতে থাকেন তিনি।
এবারের বিশ্বকাপের বেশ কয়েকটি মাস রোজার মধ্যে হবে। এই সময়ে অনেক মুসলিম ক্রিকেটাররাই রোজা রেখে ম্যাচ খেলে থাকেন। রোজা রেখে ম্যাচ খেলার বিষয়টি নতুন নয়। এর আগেও অনেক ক্রিকেটার রোজা রেখে খেলেছেন। বিশ্বকাপের মূল লড়াই এখনো শুরু হয়নি। তবে বিশ্বকাপকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্রিকেটাররা।
এবার রোজা রেখে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন আমলা। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে তার ফর্ম মোটেও ভালো যায়নি। স্কোয়াডে সুযোগ মিলবে কিনা সেটি নিয়েও ছিল সংশয়।
তবে দুইটি প্রস্তুতি ম্যাচ, শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে ৬৫ ও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছেন আমলা। এই প্রোটিয়া ওপেনার বলেন রোজা তার পারফরম্যান্স ভালো করতে আরও সহায়তা করে।
“রোজা আসলে আমাকে অনেক সাহায্য করে। সবসময়ই রমজান মাসের জন্য অপেক্ষা করি। এটাই বছরের সেরা মাস। শারীরিক অনুশীলনের পাশাপাশি রোজা আত্মিক অনুশীলনও বটে। একাদশে থাকি কিংবা না থাকি, রানের ক্ষুধা সবসময়ই আছে। আর সুযোগ পেলে দলের জয়ে ভূমিকা রাখতে চাই। এই স্কোয়াডের সবাই অনেক অভিজ্ঞ। তাই যেই খেলুক না কেন, সেটা দলের ভালোর জন্যই হবে।”
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু হবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রস্তুতি ম্যাচেই আগাম জানান দিয়েছেন মূল লড়াইয়ে রান করতে প্রস্তুত আমলা।
