ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেয়ার আগে ওল্ড লেডিদের ফ্রি-কিক নেয়ার দায়িত্বভার ছিল পাওলো দিবালা-হিগুয়েনের কাঁধে। তবে হিগুয়েন চলে যাওয়া কিংবা রোনালদোর যোগ দেয়াতে নতুন আলোচনায় জুভেন্টাসের হয়ে ফ্রি কিকের দায়িত্বভার কে নেবেন? আর তা নিয়ে চলছে জোর আলোচনা।
এক্ষেত্রে ফ্রি-কিক নেয়ার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে দলের প্রথম পছন্দ বলে জানিয়েছেন জুভেন্টাসের মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।
সম্প্রতি জুভেন্টাসের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা পিয়ানিচ জানান, তিনি ও পাওলো দিবালা খুশি মনেই রোনালদোকে এই দায়িত্ব বুঝিয়ে দিতে প্রস্তুত। বসনিয়ার এই খেলোয়াড় ক্লাবের ওয়েবসাইটে আরো জানান, পর্তুগিজ ফরোয়ার্ড যোগ দেয়ায় তাদের মনোবল বেড়েছে।
‘ক্রিস্তিয়ানো এখন এখানে। গত কয়েক বছরে সে দেখিয়েছে যে সে বিশ্বসেরা। আমরা তার থেকে কেবল সুবিধাই পেতে পারি।’
‘প্রথমে আমরা যখন ফ্রি-কিকের অনুশীলন করতাম, আমি বা দিবালাই এটা নিতাম। এখন এটা শতভাগ তার। অবশ্যই সে অসাধারণ ফ্রি-কিক নেয়।’
