দলবদলের নতুন রেকর্ড গড়ে ইতালিয়ান ক্লাব রোমা থেকে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে পাড়ি জমালেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। গোলরক্ষকদের মধ্যে তিনিই এখন সবচেয়ে বেশি দামে দলবদল করা খেলোয়াড়। রোমা থেকে অ্যালিসনকে লিভারপুলে আনতে চুক্তিটা হয়েছে ৭২.৫ মিলিয়ন ইউরোর।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে খুশি ব্রাজিল বিশ্বকাপ দলের সদস্য অ্যালিসন বলেছেন, ‘এমন একটা ক্লাবের জার্সি পরার সুযোগ পেয়ে আমি গর্বিত।’
অ্যালিসন জানিয়েছেন, লিভারপুলের মুহাম্মদ সালাহও তাকে মোবাইলে বার্তা পাঠিয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করেন।
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপও দারুণ খুশি ব্রাজিলের এই গোলরক্ষককে পেয়ে। এলিসনকে বর্তমানের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবেই বিবেচনা করছেন ক্লপ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাদের গোলরক্ষকের ভুলের মাশুল দিতে হয়।
ক্লপ বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা অ্যালিসন। ওকে নেওয়ার সুযোগ পেয়ে বেশি ভাবিনি। তা ছাড়া বর্তমান বাজারে গোলরক্ষকদের দাম তো বাড়বেই।’
