পর্তুগিজ তারকা ক্রিস্টয়ানো রোনালদো বিদায়ে ইতোমধ্যে রিয়ালেল বিবিসি ত্রয়ী ভেঙ্গে চুরমার। তাই সিআরসেভেন ফ্যানরা চাইলেও রিয়াল জার্সিতে প্রিয় তারকার ডায়নামিক সেলিব্রেশন দেখতে পাবেন না। গুঞ্জণ চাউর হয়েছে, অন্য ক্লাবের জার্সি পরতে প্রস্তুত বেনজামা। মূলত বাদ পড়ার শঙ্কায় আগেই কেটে পড়তে প্রস্তুত তিনি। মন টিকছে না গ্যারেথ বেলেরও। সব মিলিয়ে হ,য,ব,র,ল অবস্থা রিয়াল মাদ্রিদের।
তবে স্প্যানিশ গণমাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে তাতে অন্তত সুদিন ফিরতে পারে রিয়ালের। স্প্যানিশ ক্রীড়া সাময়িকী ডন ব্যালনের খবর, নিজেদের পৌষ মাস ফিরিয়ে আনতে ইংলিশ ক্লাব চেলসির সর্বনাশ ঘটাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। জানা গেছে, চেলসি থেকে এক সঙ্গে তিনজন ফুটবলারকে কিনতে চাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবটি। তারা হলেন এডেন হ্যাজার্ড-থিবো কুর্তোইস এবং ব্রাজিলীয়ান মিডফিল্ডার উইলিয়ান। এই তিনজনকে একসঙ্গে কিনতে প্রাথমিক প্রস্তুতিও নাকি নিয়ে ফেলেছে রিয়াল। এর জন্য যৌথভাবে ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করতে যাচ্ছে চেলসিকে!
তিন জনের মোট প্রস্তাবিত মোট অঙ্কটা ২৫০ মিলিয়ন হলেও রিয়াল নাকি আলাদাভাবে দুটি প্রস্তাব তৈরি করছে। গোলরক্ষক কুর্তোইস ও উইলিয়ানের জন্য যৌথভাবে ১০০ মিলিয়ন ইউরো। বাকি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করতে যাচ্ছে হ্যাজার্ডের জন্য। রিয়ালের এই কার্যক্রম আলোর মুখ দেখতে পারে কেবল চেলসির আগ্রহের ভিত্তিতে। যদিও ইংলিশ লিগের ক্লাবটি মোটেও চাইবে না নিজেদের ক্ষতি করে অন্য ক্লাবে উপকার করতে।
প্রসঙ্গত, এর আগে আলোচিত স্প্যানিশ মিডিয়া ‘ডন ব্যালন’র খবর রটিয়েছিল সিরিয়ার লিগের অন্যতম দুই তারকা ইকার্দি-সার্জিও মিলিনকোভিচের যে কোন একজনকে দলে ভিড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। তবে এদের মধ্যে আর্জেন্টাইন তারকার প্রতি আস্থা রিয়ালেরর প্রেসিডেন্ট পেরেজের। তিনি মনে করেন, ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর দীর্ঘসময় ধরে বার্নাব্যুর ক্লাবটিকে আগলে রাখতে পারবেন ইকার্দি।
প্রসঙ্গত (১), ১০ জুলাই ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে ১১৫ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ হন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মূলত তার অনুপস্থিতিতে বড় ধরনের ঘাটতি সৃষ্টি হয় রিয়ালের। এ জন্য তড়িঘড়ি করে শূণ্যস্থান পূরণে ব্যস্ত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। যদিও সিআরসেভেনের বিদায়ের পর তিনি ঘোষণা দিয়েছিলেন, বড় ধরনের চমক দিবে তার ক্লাব। এখন দেখার বিষয় কি চমক দিতে যাচ্ছেন মিস্টার পেরেজ।
