সৌদি আরবের রিয়াদে একই কোম্পানিতে কর্মরত এক বাংলাদেশির হাতে অপর এক বাংলাদেশি খুন হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে রিয়াদের জেদিদ সানাইয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নি’হত ব্যক্তির নাম আরিফুল হক সবুজ। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
জানা গেছে, কাজ শেষে বাসায় এসে রান্না করছিলেন সবুজ। এরই একপর্যায়ে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি নিয়ে কুমিল্লার বাবুল নামে অপর বাংলাদেশি তাকে পেটে ছুরিকাঘাত করেন।
