রিজার্ভ চুরির ঘটনায় দোষী সাব্যস্ত ফিলিপাইনের ডিগুইটো

ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ম্যাইয়া সান্তোস ডিগুইটো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সংশ্লিষ্ট অর্থপাচারে দোষী সাব্যস্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির অর্থনৈতিক কেন্দ্র মেকাটি শহরের একটি আদালত এ রায় দিয়েছে।

এই প্রথমবারের মতো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনায় কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফিলিপাইনের ঋণদাতা প্রতিষ্ঠান রিজাল কমার্সিয়াল ব্যাংকের একটি শাখার সাবেক ব্যবস্থাপক ডিগুইটো মেকাটি আঞ্চলিক বিচার আদালতে দোষী সাব্যস্ত হন।

তার বিরুদ্ধে আটটি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের বিপরীতে তার চার থেকে সাত বছরের কারাদণ্ড ও ১১ কোটি ডলার জরিমানার হতে পারে

তবে ডিগুইটো এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী দিমেট্রিও কাস্টোডিও।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। খোয়া যাওয়া রিজার্ভের অর্থের দেড় কোটি