দুই বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ;ত্যা;কাণ্ডের ঘ;টনায় রাজধানীর শাহবাগ থানার মামলা;য় বুয়ে;টের বহিষ্কৃত ২০ শিক্ষার্থীর মৃ;ত্যুদ;ণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এদিকে কুষ্টিয়ায় আবরার ফাহাদের মা ও ছোট ভাই টেলিভিশনের সামনে বসে রায়ের খবর
দেখেছেন। এ সময় মা রোকেয়া খাতুন কান্নায় ভে;ঙে পড়েন। আবরার ফাহাদের মা বলেন, আমি এ রায়ে সন্তু;ষ্ট। তবে বাকিদেরও ফাঁ;সি চাই।
জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ;ত্যা মা;মলায় ২০ জনকে মৃ;ত্যুদ;ণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আর বাকি ৫ জনকে যাব;জ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে শুরু থেকে এখন পর্যন্ত ৩ আসামি পলাতক রয়েছেন।
বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
এর আগে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে মাম;লার ২২ আসামি;কে আ;দালতে হাজির করা হয়।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তা;দের ঢাকা মহা;নগর দায়রা জজ আদালতের হা;জতখানায় হাজি;র করা হয়।
