নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে ওপেন চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমানের কোনও সাহস নেই। সে ছিঁচকে গুন্ডা। সাহস থাকে তো আমা’র সাথে ল’ড়ুক। রাতে এই কথা গুলো গণমাধ্যমকর্মীদের সামনে বলে সকাল হতেই এক মঞ্চে দাঁড়িয়েছে তারা। তবে, হয়নি কোন কথা!
কুমুদিনী মেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ চিত্র দেখা যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই সভা ও মঞ্চে অবস্থান করেছেন দু’জনই। এতে বেশ আলোচনা আর সমালোচনা শুরু হয়েছে নারায়ণগঞ্জর রাজনৈতিক অঙ্গনে।
গত ১৩ ফেব্রুয়ারি রাতে শামীম ওসমানের নাম উল্লেখ করে মেয়র আইভী বলেছেন, ‘শামীম ওসমান ছিচকে গুন্ডা। তার কোন সাহস নাই। সাহস থাকে তো আমা’র সাথে ল’ড়ুক। আমা’র কাছে আসুক।’
সকালেই স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীকে এক মঞ্চে দেখা গেছে কুমুদিনী মেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে। তবে, দু’জন ছিলেন দুই প্রান্তে। একটি বারের জন্যও কথা বলেননি কেউ কারো সাথে। অনুষ্ঠানটিতে ভা’র্চুয়ালি যু’ক্ত হয়ে মেডিকেল কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইস’লাম বাবু ও ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপস্থিত ছিলেন।
