রাজশাহী সিলেট ম্যাচ শেষে বিপিএল থেকে বাদ পড়লো যে দল

টি-টোয়েন্টিতে ১৯০ রানের টার্গেট মোটেও মামুলি কিছু নয়। কিন্তু সেই বড় টার্গেটকেই মামুলি করে পার করল মিরাজের রাজশাহী কিংস।চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেটকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের ৬ষ্ঠ জয় তুলে নিয়েছে মিরাজ বাহিনী। আগে ব্যাটিং করে সিলেটের ছুড়ে দেওয়া ১৯০ রানের টার্গেট ১৮ ওভারেই টপকে যায় তারা।

সর্বোচ্চ ৭৬ রান আসে ইভান্সের ব্যাট থেকে। এছাড়া টেন ডোসকেট ৪২ ও চার্লস ৩৯ রান করে আউট হয়েছিলেন।

এর আগে ব্যাটিং করে রাজশাহীকে ১৯০ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল সিলেট সিক্সার্স। সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত থেকে যান পুরান।

১১ ম্যাচ শেষে ৪ জয় নিয়ে টুর্নামেন্ট থেকে দ্বিতীয় দল হিসেবে ছিটকে পড়ল সিলেট। এর আগে প্রথম দল হিসেবে বাদ পড়েছিল খুলনা।

রাজশাহী কিংস (একাদশ): জনসন চার্লস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, লরি ইভান্স, রায়ান টেন ডাসকাট, ক্রিশ্চিয়ান জোনকার, শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ, মেহদী হাসান (অধিনায়ক), আরাফাত সানি, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান।

সিলেট সিক্সার্স (একাদশ): লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান, নিকোলাস পুরান, মোহাম্মদ নওয়াজ, নাবিল সামাদ, আলক কাপালি (অধিনায়ক), সোহেল তানভীর, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।