রাজধানীতে ছাত্রদল-পুলিশ ব্যাপক সংঘ’র্ষ, উ’ত্তেজনা!

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে চলছে তুমুল সংঘ’র্ষ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘ’র্ষ শুরু হয়। এ ঘটনায় আ’হ’ত হয়েছেন বেশ কয়েকজন।ছাত্রদলের নেতা-কর্মীরা প্রেস ক্লাবের ভিতরে দাঁড়িয়ে ছিল এবং বাইরে অবস্থান করছিল পুলিশ সদস্যরা।

এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় আসে। এসময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার সূচনা হয়। এসময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে ই’ট-পাট’কেল নি’ক্ষেপ করে এবং পুলিশও তাদেরকে লা’ঠিচা’র্জ করে। এসময় ছাত্রদেলের বেশ কয়েকজন নেতাকর্মী আ’হ’ত হন।

আরো পড়ুন: তাপমাত্রা বৃদ্ধির আভাস, হতে পারে বৃষ্টি:বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনে আরও বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (২৭ ফেব্রুয়ারি) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর শনিবার রাতে এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় রোববার (২৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। সোমবার নাগাদ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে।