রাগে-ক্ষোভে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন হাফিজ!

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। দলটির দুঃসময়ের কাণ্ডারি।পারফেক্ট অলরাউন্ডার। যে কোন পজিশনে তার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল।দলটির অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। আর সেই হাফিজকেই সম্প্রতি পাকিস্তানের ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে ।

দীর্ঘ দিন ধরে পিসিবির কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যটাগরিতে থাকা ৩৭ বছর বয়সী হাফিজের জায়গায় ক্যাটাগরি ‘এ’ তে সুযোগ পেয়েছেন উঠতি তারকা বাবর আজম। বিষয়টি ভালোভাবে নেয়নি ‘প্রফেসর হাফিজ’। তার মতে তাকে নিচে নামিয়ে দেওয়া অপমানের সমান। তাইতো তিনি আর পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে চাইছেন না। হাফিজের ঘনিষ্ঠ একজন বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে হাফিজ স্বাক্ষর করবেন না।’

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রথম চার ম্যাচে হাফিজ ছাড়াই মাঠে নামে পাকিস্তান। শেষ ম্যাচে হাফিজকেসহ একাদশ সাজাতে চাইলে হাফিজ খেলতে অস্বীকৃতি জানায়।

উল্লেখ্য, সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারায় পাকিস্তান।