রণবীরের সামনেই আমি এতটা উলঙ্গ হতে পারি : দীপিকা

দীর্ঘদিনের প্রেমের পর এবার বিয়ের বন্ধনে বাধা পড়লেন দীপিকা -রণবীর ৷ ইতালি এখন তাদের লাল রঙের উত্তাপে নিজেকে সেঁকে নিচ্ছে ৷ এরই মধ্যে তাদের দীর্ঘ সময়ের সম্পর্ক নিয়ে আলোচনা আর থামার নামই নিচ্ছে না ৷

দীপিকা -রণবীরের অনস্ক্রিন কেমিস্ট্রি ‘রামলীলা’ ছবিতে আগুন লাগিয়ে দিয়েছিল ৷ তাই সেই রামলীলার দিনেই বিয়ের তারিখ ঠিক করেছিলেন ‘জাস্ট ম্যারেড ’ কাপল ৷ কারণ এই ছবি তাদের দু‘জনেরই হৃদয়ের ভীষণ কাছের ৷

দীপিকা -রণবীরের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা অনেক দিনের ৷ আর সেটা নিয়ে অবশ্য প্রথম দিকে কেউই প্রকাশ্যে মুখ খুলতেন না ৷ তবে এই সম্পর্ক নিয়ে প্রথম প্রকাশ্যে কথা বলা শুরু করেছিলেন রণবীর সিং ৷ তিনি সর্বসমক্ষে সুযোগ পেলেই দীপিকার প্রশংসা করার সুযোগ ছাড়তেন না ৷

তবে দীপিকাও নিজেদের কোর্টশিপ পর্বে রণবীরকে দারুণ এক সার্টিফিকেট দিয়েছিলেন। ‘বাজীরাও মস্তানি’র একটি বোল্ড স্টেটমেন্ট দিয়েছিলেন রণবীর সিং সম্পর্কে ৷ তিনি বলেছিলেন, আমি খুব আবেগপ্রবণ, নরম,সহজে আঘাত পাই ৷ কিন্তু রণবীরের সামনে আমি এতটা উলঙ্গ হতে পারি, কারণ আমি জানি ও কখনই আমার দুর্বলতার সুযোগ নেবে না ৷

‘রামলীলা’, ‘বাজীরাও মস্তানি’ হয়ে ‘পদ্মাবত’ তিনিটি বিগ ব্লকবাস্টারে সারা ভারতের দর্শকের মন জয় করেছে দীপবীর জুটি ৷ এবার এই দারুণ বিশ্বাসের শপথ মাথায় রেখেই দাম্পত্যের ইনিংসে সফল পার্টনারশিপের অভিনন্দন সকলের।