বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ১৯ জানুয়ারি রোজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি। টসে জিতে বোলিং নিয়েছে সিলেট সিক্সার্স।

রংপুরের বোলিং স্কোরঃ অপু ২ ওভার ১৮ রান । মাশরাফি ৪ ওভার ৩১ রান ২ উইকেট। রেজা ৩ ওভার ৩৫ রান । নাহিদুল ২ ওভার ১৬ রান। সোহাগ গাজী ২ ওভার ১৬ রান । গেইল ৩ ওভার ৩৪ রান। শাফিউল ৪ ওভার ৪৪ রান।
সিলেটের ব্যাটিং স্কোরঃব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ৮ বলে ১১ রান করে আউট হলেন লিটন দাস। ১১ বলে ১৯ রান করে আউট হলেন আফিফ। ২১ বলে ১৯ রন করে আউট হলেন ওয়ার্নার। ৫১ বলে ৮৫ রান করে আউট হলেন সাব্বির।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে সিলেট। সেই সাথে রংপুর রাইডার্সকে ১৯৪ রানের টাগেট দিয়েছে সিলেট সিক্সার্স। অপরাজিত ছিলেন পুরান ৪৭ রান ও জাকির ৫ রান। সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর
