সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিটে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রংপুর ও রাজশাহী অঞ্চলের জাপাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা লাখো জনতা অংশ নেন। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা ইদ্রিস আলী।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে এরশাদের ম’রদেহবাহী হেলিকপ্টার রংপুরের উদ্দেশে রওনা হয়।
এরশাদের কফিনের সঙ্গে যান তার ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইস’লাম সেন্টু।
প্রসঙ্গত, গত রোববার ঢাকার সম্মিলিত সাম’রিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি র’ক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় এবং বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রংপুরে চতুর্থ জানাজা শেষে আজ তাকে দাফন করা হবে। এরশাদের ভাই জিএম কাদের জানিয়েছেন, রংপুরে নয়, এরশাদের দাফন হবে ঢাকাতেই।
