ষষ্ঠ বিপিএলের এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ তৈরি করে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে পরাজয়ে আজ ঢাকার সঙ্গে লড়তে হবে রংপুর রাইডার্সকে। পয়েন্ট টেবিল এবং অতীত ইতিহাস একপাশে ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প নেই দুই দলের। কারণ আজ হারলেই আসর ছাড়া, অন্যদিকে জিতলে কুমিল্লার বিপক্ষে স্বপ্নের ফাইনাল।

সে আর যাই হোক বুধবারের বাঁচা-মরার লড়াইটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা। ভ্যানু-মিরপুরের হোম অব ক্রিকেট।
ঢাকা ডায়নামাইটস: উপুল থারাঙ্গা, সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, নুরুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, শুভাগত হোম, কাজী অনিক, মোহাম্মদ নাইম ও রুবেল হোসেন।
