কোয়ালিফায়ার ১ এ রংপুরকে ৮ উইকেটে হারিয়েছে কুমিল্লা। আর এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে ফেললো তামিমের দল। আর তাদের ফাইনালের প্রতিপক্ষের নাম জানার জন্য অপেক্ষা করতে হবে কোয়ালিফায়ার ২ পর্যন্ত।
আগে ব্যাটিং করে কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দেয় রংপুর। জবাবে ব্যাটিং করতে নেমে অনেকটা বুঝে শুনেই খেলা শুরু করে ইমরুলের দল কুমিল্লা।

তামিম ইকবাল ১৪ বলে ১৭ রান করে আউট হয়েছে এবং এনামুল হক বিজয় ৩২ বলে ৩৯ রান করে শফিউলের বলে আউট হয়েছেন। । তবে শেষ পর্যন্ত লুইস ৫৩ বলে ৭১ এবং শুভ ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।
