নারী সহকর্মীদের ওপর যৌ’ন হয়’রানির ঘটনা বেড়েছে ইস’রায়েলি সে’নাবাহিনীতে। বিগত কয়েক বছরের চেয়ে ২০২০ সালে এ যৌ’ন হয়’রানির পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম শিহাব নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
মিডল ইস্ট মনিটরের সংবাদে জানা যায়, ইস’রায়েল সে’নাবাহিনীর জেন্ডার অ্যাফেয়ার্স অ্যাডভাইজর চিফ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল ইয়াফাত ইয়েরুশালমি একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে দাবি করা হয়, ২০২০ সালে ইস’রায়েল মিলিটারি পু’লিশে ১৫৪২ টি যৌ’ন হয়’রানির ঘটনা ঘটেছে। যা গত কয়েক বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।
ইস’রায়েলি সে’নাবাহিনীর মুখপাত্র বলেন, এ বিষয়টি উদ্বেগ ও বিপজ্জনক, ইস’রায়েলি সে’নাবাহিনী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
