যৌন সুবিধা পাওয়ার কোড ‌‘ডিনার’

#মিটু নিয়ে বলিউড পাড়ায় তো জল কম ঘোলা হলো না। বড় বড় তারকা সেলিব্রেটি এই মিটুর কবলে বরে কুপোকাতও হয়েছেন। সেই রেশ ফুরোতে না ফুরোতেই এবার মুখ খুললেন বলিউডের বলিউডে ‘গেম’, ‘রেড-স্বস্তিক’, ‘জওয়ানি দিওয়ানি: আ ইউথফুল জয় রাইড’-এর মতোর নায়িকা শার্লিন চোপড়া।

তিনি জানালেন, ‘ডিনার’ মানে সবাই নৈশাহারই বোঝেন। কিন্তু শব্দটার অন্য মানেও আছে। যেটা বলিউড পাড়ায় প্রচলিত।

কী সেটা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন শার্লিন। তিনি দাবি করেন, ‘ডিনার’ শব্দটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন সুবিধা পাওয়ার কোড হিসেবে ব্যবহার হয়। কেউ কারও কাছ থেকে যৌন সুবিধা নিতে চাইলে ‘ডিনার’ শব্দটি ব্যবহার করেন।

বহুবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন শার্লিন। তিনি বলেন, ‘এমন সমস্যার মুখোমুখি আমি বহুবার হয়েছি। প্রথমে পরিচালক-প্রযোজকরা কেন আমাকে ‘ডিনার’ এ আমন্ত্রণ জানাচ্ছেন তা বুঝতে পারতাম না। বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পর ‘ডিনার’ শব্দের আসল মানে জানতে পারি আমি।’

শার্লিনের কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সব নায়িকার কোনও গডফাদার থাকে না, অথবা ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকে না, তাদের কাছে এই সব প্রস্তাব আসে।’

বলিউড অভিনেত্রী শার্লিন। জন্ম তার হায়দরাবাদে। প্লেবয় ম্যাগাজিনে নগ্ন ফোটোশুট করে তিনি শিরোনামে আসেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন।