ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।এই রির্পোট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ রান ১ উইকেট ৪ ওভার।
এখন ব্যাট করছে সাকিব ৭ বলে ৫ রান তামিম ১৪ বলে ২ রান । বৃষ্টির কারনে বন্ধ আছেবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা। বৃষ্টি থামলেই আবারও মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মশারাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমনন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলি নার্স, আলজারির জোসেফ।
