যে কারনে সাকিব-তামিমদের ছাড়াই নিউজিল্যান্ড উড়াল দিবে বাংলাদেশ

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এখনো গ্রুপ পর্বের খেলা গুলো চলছে। আর এই বিপিএল শেষ হবে ৮ ফেব্রুয়ারী। বিপিএলের গ্রুপ পর্ব শেষ হবে ফেব্রুয়ারী মাসের দুই তারিখে। তখনই নিশ্চিত হওয়া যাবে কোন চার দল যাচ্ছে পরের রাউন্ডে। তবে যে চারটি দল পরের রাউন্ডে যাবে ঐ দলগুলোর জাতীয় দলের তারকাদের নিয়েই দুশ্চিন্তা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ তারিখে। তার আগে ১০ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেই ম্যাচেই এই তারকাদের পাবেনা বাংলাদেশ, যারা বিপিএলের পরের রাউন্ডে খেলবে।

গ্রুপ পর্বে বাদ হয়ে যাওয়া তারকাদের নিয়ে তাই আগেই নিউজিল্যান্ডে উড়াল দিবে স্টিভ রোডস। সেখানে ১০ তারিখে প্রস্তুতি ম্যাচেও অংশ নিবে তারা। বিপিএল শেষে বাকি তারকারা পৌছবেন নিউজিল্যান্ডে। তারা প্রস্তুতি ম্যাচটি খেলবেনা। তারা সরাসরি মাঠে নামবে প্রথম ওয়ানডেতে। সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর