যে একটি কারনেই আজ ফিল্ডিং নিয়েছিলেন মাশরাফি

গত কয়েকদিন ভালো থাকতে থাকতে আজ ফাইনালের দিনই ডাবলিনের আকাশের মন খারাপ হয়ে গেল। যে কারণে ২০.১ ওভার খেলা হওয়ার পর বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচটি। টস জিতে ডাবলিনের মালাহাইডের মেঘাচ্ছন্ন কন্ডিশন কাজে লাগাতে ফিল্ডিং নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু বাস্তবে উল্টোটাই ঘটে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই সুবিধা কাজে লাগেনি বাংলাদেশের।

এই ম্যাচে চোটের কারণে খেলা হচ্ছে না বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের। একাদশে ফিরেছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, মেহেদী মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। চমক জাগিয়ে একাদশে জায়গা ধরে রেখেছেন মোসাদ্দেক হোসেন। যদিও সর্বশেষ ম্যাচে তিনি বলার মতো কিছু করতে পারেননি।

রুবেল হোসেন, লিটন দাস আর আবু জায়েদকে চলে যেতে হয়েছে একাদশের বাইরে। অন্যদিকে উইন্ডিজ একাদশ থেকে চোটের জন্য ছিটকে গেছেন শেলডন কটরেল। তার জায়গায় ফিরেছেন আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল।