যেসব বলিউড নায়িকাদের ‘পতিতালয়ে’ দেখা গেছে

মানবসমাজে ‘পতিতালয়’ খুবই পরিচিত একটি শব্দ। এই শব্দটি শুনলে অনেকেরই মনে নানা ধরনের প্রশ্ন জন্মায়। রুদ্ধ বিকৃত যৌনতার সংস্কৃতির অপরিহার্য বাস্তবতা ‘পতিতালয়’। পতিতালয় এবং সেখানকার যৌনকর্মীদের ব্যবহার করে পুরুষ। পণ্যস্ত্রী, গণিকা, যৌনকর্মী কিংবা পতিতা, যে সম্ভাষণেই আমরা এই মানুষগুলোকে ডাকি না কেনো, পেশা তাদের একটাই। অন্ন সংস্থানের জন্য টাকার বিনিময়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায় অন্যকে যৌনতৃপ্তি দেয়ায় তাদের কাজ।

কিন্তু, যৌনকর্মীদের জীবন নিয়ে লেখা হয়েছে সাহিত্য, তৈরি হয়েছে সিনেমাও। তাতে পিছিয়ে নেই বলিউডও। যৌনকর্মীদের ভূমিকায় অভিনয়ের জন্য পতিতালেয়কে কেন্দ্র করে অভিনয় করতে হয়েছে বহু বলিউড নায়িকাকে। বিভিন্ন সময় নির্মিত সিনেমাগুলোতে বলি সুন্দরীদের পতিতালয়ে দেখা গেছে।

চলুন দেখে নেয়া যাক, পতিতালয়কে কেন্দ্র করে নির্মিত যৌনকর্মীদের ভূমিকায় অভিনয় করা কয়েকজন বলিউড নায়িকার নাম।

ঐশ্বরিয়া রাই: ‘উমরাও জান’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই। তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। ছবিটি প্রেক্ষাগৃহে বেশি দিন না চললেও প্রশংসিত হন ঐশ্বরিয়া।

কারিনা কাপুর: চামেলি ও তালাশ ছবিতে কারিনার তুখোড় অভিনয় মন কেড়েছে দর্শকদের। চামেলি ছবিতে বাস্তবসম্মত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার সম্মান পান কারিনা কাপুর।

রানি মুখোপাধ্যায়: সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ও প্রদীপ সরকারের ‘লাগা চুনরি মে দাগ’ দুইটি ছবিতেই রানির অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। দ্বিতীয়টির জন্য সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার সম্মান পান বলিউডের অভিনেত্রী রানি।

প্রীতি জিনতা: ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে প্র্রীতি জিনতা অভিনয় করেন এক যৌনকর্মীর ভূমিকায়। ছবিতে সালমান খানের সন্তানের ‘সারোগেট মাদার’ হিসাবে দেখা গিয়েছিল তাকে।

সুস্মিতা সেন: ‘চিঙ্গারি’ সিনেমাতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা সেন। ছবিটি বাণিজ্যিকভাবে একেবারেই সাড়া ফেলতে পারেনি। তবে প্রশংসিত হয় সুস্মিতা অভিনীত ‘বাসন্তী’।

টাবু: ‘চাঁদনি বার’ ছবিটি মুম্বাইয়ের অপরাধ জগতের উপর নির্মিত। ছবিতে মুমতাজ নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন টাবু।

শর্মিলা ঠাকুর: ‘অমর প্রেম’ সিনেমাতে রাজেশ খান্নার বিপরীতে শর্মিলা ঠাকুরের অভিনয় আজও ভোলেনি দর্শক। ‘পুষ্পা আই হেট টিয়ারস’ সংলাপটি এখনও বেশ জনপ্রিয়।

শাবানা আজমি: শ্যাম বেনেগালের ‘মান্ডি’ সিনেমাতে রুক্মিনী বাই নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন শাবানা আজমি। তার সাবলীল অভিনয়ে মেলে জাতীয় পুরস্কার।

কাল্কি কোয়েচলিন: ‘দেব ডি’ ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে ‘মডার্ন অ্যাডপটেশন’-এ অভিনয় করেছিলেন কাল্কি। পেয়েছিলেন ফিল্ম ফেয়ার সহ-অভিনেত্রীর পুরস্কার।

হুমা খুরেশি: ‘বদলাপুর’ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন হুমা খুরেশি। সিনেমাটিতে হুমার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।