যুক্তরাজ্য থেকে অবশেষে দেশে ফিরলেন ৭৩ বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশে এখন পর্যন্ত ৪৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৫ জন মারা গেছেন।

দেশের এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আরো ৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এমনটিই জানিয়েছেন এয়ারলাইন্সের প্রধান জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল ১০টায় ঢাকায় আসে। ওই ফ্লাইটে ৬০ জন বাংলাদেশি ছিলেন। আর ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা ফ্লাইট দুপুর সাড়ে ১২টায় পৌঁছায়। ওই ফ্লাইটে ছিলেন ১৩ জন।’

সূত্র : রাইসিংবিডি, আরটিভিওনলাইন