যার বিপরীতে বল করে মজা পান আফ্রিদি

ইনজুরির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নেয়া হচ্ছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদির। টুর্নামেন্টটির ৬ষ্ঠ আসরে জ্যামাইকা তালওয়াশের হয়ে খেলার কথা ছিল তার। যদিও পবর্তীতে তার বদলে খেলেন দেশটি আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। কিন্তু ইমাদও ছয়টি ম্যাচ খেলে দেশে ফিরেন।

সিপিএলে অংশ না নেয়া শহীদ আফ্রিদি বর্তমানে রিহ্যাবে রয়েছেন। চেষ্টা করছেন দ্রুত চোট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। বর্তমানে ক্রিকেটে বাইরে থাকা আফ্রিদি সোমবার (২৭ আগস্ট) টুইটারে ভক্তদের সাথে শেয়ার করেছেন নিজের জীবনের জানা-অজানা কিছু অধ্যায়। সেখানে এক ভক্ত তার কাছে জানতে চান, বিশ্বের কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করে মজা পান তিনি। জবাবে সাবেক অধিনায়ক বলেছেন, আমি দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বিপক্ষে বোলিং করতে মজা পাই।

ওই সময় আরেক প্রশ্নের জবাবে ওয়াসিম আকরামকে তার পছন্দের বোলার হিসেবে আখ্যা দেন আফ্রিদি।