যাদের ঝুলিতে নেই ফ্লপ ছবি

বলিউডের বক্স অফিস কখনো হিট ছবিতে কখনো আবার ফ্লপ ছবির মধ্য দিয়েই অতিবাহিত হয়। অনেক সময় দেখা যায় বলিউডের সুপারস্টারদের ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কখনও আবার উঠতি কারও ঝুলি থেকে বেরিয়ে আসে সুপার-ডুপার হিট। আজ জেনে তেমনই কয়েকজনের কথা যাদের ঝুলিতে নেই একটি ফ্লপ ছবিও।

১. বরুণ ধাওয়ান:
প্রথম ছবিতেই বক্স অফিসে বাজিমাত করে দিয়েছিলেন বরুণ। পরে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন দর্শকদের। কখনও সিরিয়াল কিলার, কখনও ড্যান্সার তো কখনও আবার বোকা প্রেমিক। যখনই যে ভূমিকায় অভিনয় করেছেন তাতেই হিট। তাই আজ পর্যন্ত ফ্লপের মুখ দেখতে হয়নি বরুণকে।

২. ভূমি পেদনেকার:
ভারি চেহারায় নেমেছিলেন বলিউডে। এখন অনেকটাই স্লিম হয়েছেন। তবে আজ পর্যন্ত এ অভিনেত্রীর ঝুলিতেও নেই ফ্লপ কোনো সিনেমা।

৩. রাজকুমার হিরানি:
রাজকুমার ছবিতে হাত দিলেই নাকি সে ছবি হিট! সম্প্রতি ‘সঞ্জু’র পরেও রাজকুমার প্রমাণ করে দিয়েছেন যে তার হিট মেশিন এখনও চলছে।

৪. নীরজ পাণ্ডে:
রোমান্টিক ছবি নিয়ে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন। বরং একের পর এক অ্যাকশন ছবি করে তাক লাগিয়ে দিয়েছেন। ‘আ ওয়েডনেসডে’, ‘বেবি’, ‘স্পেশ্যাল ছাব্বিশ’, ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ সবকটিই সুপারহিট হয়েছে বক্স অফিসে।

৫. দিলজিত দোসাঞ্জ:
অল্প ছবিতেই দিলজিতকে দেখা গিয়েছে। কিন্তু সেগুলির সবকটিই প্রায় হিট। উড়তা পাঞ্জাব, ফিলৌড়ি এ সব ছবিতে দিলজিতের অভিনয় দর্শকের মন জিতে নিয়েছে।

৬. ফারাহ খান:
তিনি একাধারে নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক। ‘ম্যয় হু না’ দিয়ে সেই যে সফর শুরু করেন, তারপর একের পর এক ছবি করে গিয়েছেন ফারাহ খান। যার প্রায় সব সবগুলোই হিট।