যশোরে ঘুরে বেড়াচ্ছেন ১২শ প্রবাসী, নজর নেই প্রশাসনের

যশোরের ঝিকরগাছা উপজে’লার বিভিন্ন স্থানে প্রায় ১২শ প্রবাসী বাড়ি ফিরেছেন। এইসব প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও তারা সেটা মানছে না। বিদেশ ফেরত এইসব প্রবাসীদের অবাধ বিচরণে সাধারণ মানুষের মাধে আ’তঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়রা থানায় ফোন করলেও থানা থেকে উপজে’লা স্বাস্থ্য বিভাগে জানাতে বলা হচ্ছে। আর প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে বা’ধ্য করা হবে বলেই দায় সারছে উপজে’লা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, ভাই’রাসের সং’ক্র’মণের পর উপজে’লার বাঁকড়া এলাকায় অনেক নাগরিক ইতালি, মালয়েশিয়া, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছেন। কিন্তু তারা স’রকারি কোনো আইন না মেনে অবাধে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এতে সাধারণ মানুষের মাঝে চ’রম আ’তঙ্ক দেখা দিয়েছে। পুলিশে খবর দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বাঁকড়া বাজারে ইতালি ও মালেয়শিয়া ফেরতদের দেখে থানায় ফোন করলে তারা ঝিকরগাছা স্বাস্থ্য বিভাগে জানানোর কথা বলেছে।

এদিকে ঝিকরগাছা উপজে’লা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, জে’লা প্রশাসক প্রত্যেক উপজে’লা চেয়ারম্যান ও তার সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও তাদের সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে জরুরি সভা করেছেন। প্রত্যেক উপজে’লায় প্রশাসনিক কর্মকতা ও প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের অধীনে একটি করে কমিটি গঠন করা হবে। তাদের মাধ্যমে ক’রোনা ভাই’রাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, গোটা উপজে’লায় মোট ১২শ বিদেশফেরত মানুষ রয়েছেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের তালিকা করবেন এবং স্বাস্থ্য বিভাগের অফিসে জমা দেবেন। এই তালিকা পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব।

সবাইকে বা’ধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। এটা আমাদের ১৫ দিনের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদের সকল নাগরিককে সহযোগিতা করতে হবে। এই চ্যালেঞ্জে ও সকলের সচেতনতায় হয়ত দেশ অনেক বড় ঝুঁ’কি থেকে বেরিয়ে আসতে পারবে।