ক’রোনা ভাই’রাসের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সং’ক্র’মণ রুখতে চলছে একরকম লকডাউন। কিন্তু তার পরেও নগরের কাশরের বৌ বাজার এলাকায় একটি খেলার মাঠে প্রায় শতাধিক কিশোর, তরুণ খেলোয়াড় পাশাপাশি দর্শক ভিড় করে । স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোনে ঘটনাটি জানেন, ময়মনসিংহ জে’লা গো’য়েন্দা সংস্থা ডি’বির ওসি শাহ্ কামাল আকন্দ ।
ওসির নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে যান ডি’বির সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই শরিফুল, এএসআই বাবুল তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের খেলতে বারণ করে। খেলা বন্ধ করে দিয়ে খেলোয়াড়দের অভিভাবকদের খুঁজে আনেন। এসময় পুলিশ কর্মকর্তাগণ খেলোয়াড়দের একটি করে চকলেট দিয়ে এসব কর্মকান্ড থেকে বিরত থেকে ক’রোনা ভাই’রাস সংক্রমন থেকে বিরত হওয়ার আহবান জানান । তারা খেলোয়াড়দের তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেন। সামাজিক দূরত্ব না রাখার বিধি ভে’ঙে এরকম ঘটনা না ঘটনোর জন্য বলেন এসআই আনোয়ার হোসেন ।
ব্যতিক্রম এঘটনায় ডি’বি পুলিশকে ‘সাবাশি’ দিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্যোসাল মিডিয়ার নেটিজেনরা। তাঁদের অধিকাংশেরই বক্তব্য, সাধারণ মানুষের একাংশ এখনও বুঝতে পারছেন না, খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া মানুষের উপস্থিতির এই ধরনের ঘটনা কী ভ’য়ঙ্কর বি’পদ ডেকে আনতে পারে। অভিভাবকরা সচেতন না হলে খেসারত দিতে হবে সবাইকে । ডি’বি পুলিশের ভূমিকা খেলার আয়োজন বন্ধ হওয়ায় খুশি সকলেই ।
