ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমীতে যোগ দিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়র। যে ক্লাবে খেলে নিজেকে বিশ্বের কাছে চিনিয়েছেন সেই ক্লাবের একাডেমীতেই নিজের ছেলেকে যুক্ত করলেন পাঁচ বারের ব্যালন ডি’র জয়ী এই ফুটবলার। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বাবার সাত নাম্বার জার্সি পড়েই খেলবেন রোনালদো জুনিয়র।
রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন।
সেখানে তার সঙ্গে রোনালদো লেখা ম্যানইউর সাত নাম্বার জার্সি হাতে দেখা যায় ১১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে। ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছেন, ‘আমাদের স্বপ্নগুলো একসঙ্গে অনুসরণ করছি। মা তোমাকে ভালোবাসে। ‘
বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে রোনালদো। যেখানে ক্যাপশনে লিখেন, ‘বর্তমান ও ভবিষ্যৎ’।
রোনালদোর ছেলের পাশাপাশি ম্যানইউ কর্তৃপক্ষ পরিচয় করিয়ে দেয় একাডেমীতে যোগ দেওয়া আরেক তরুণ প্রতিভা গাব্রিয়েলকে। যার ইতোমধ্যে ইনস্টাগ্রামে ৩০ হাজারের অধিক অনুসারী রয়েছে।
