বিশ্বকাপে যে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ তা আবারো প্রমাণ করলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ যেন অন্য এক বাংলাদেশ কে দেখতে পেল ক্রিকেট বিশ্ব।
শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া যখন ৩৮২ রানের টার্গেট ছুড়ে দিল, অনেকে ভেবেছিলেন ম্যাচটা হয়ত তখনই হেরে গেছে বাংলাদেশ। কিন্তু জবাব দিতে নেমে টাইগারদের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও শেষ পর্যন্ত লড়াই উপহার দিল ভালোই।
হারের ব্যবধান ৪৮ রানের হলেও ৩৩৩ রান কোনো অংশেই ছোট স্কোর নয়। এটাই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। উইন্ডিজের বিপক্ষে ৩৩০ রান ছিল আগের রেকর্ড। মুশফিকের সেঞ্চুরি, মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটি আর তামিমের ফর্মে ফেরার ইঙ্গিত মিলিয়ে এই ম্যাচ থেকে চাইলে ব্যাটিং থেকে অনেক ইতিবাচক বিষয় খুঁজে নিতে পারে বাংলাদেশ।
এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের মুশফিকুর। রিয়াদ আর সাকিবের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ডানহাতি। তিনি লেখেন, আবারো বাংলাদেশ তাদের মনোবলের প্রমাণ দিল। শেষ কয় ওভারে কিছু বেশি রান না দিলে ম্যাচ তাদেরই হত। এবং একটি বড় শিক্ষা সকলের জন্য বড় রান চেজ করার জন্য!
বাংলাদেশের এই লড়াইয়ে মুগ্ধ হয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আক্তার। টুইটারে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেন শোয়েব আখতার।
