আজকের ম্যাচটি অধিনায়ক মাশরাফির জন্য ছিল অত্যন্ত স্মরনীয় ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির স্মরণীয় ২০০তম ওয়ানডে ম্যাচ এটি। আর এই ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
মাশরাফির বোলিং ও মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল।

ম্যাচ জয়ের পর মাশরাফি বলেন, ‘আমরা জানি এই ফরমেটে ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর দল। তবে ছেলেরা আসলেই খুব ভালো বোলিং করেছে। এই উইকেটে রান করা সহজ ছিল না। লিটন দারুণ একটি ইনিংস খেলেছে, সাকিবও দ্রুত কয়েকটি রান এসে দিয়েছে, যেটা আমাদের সাহায্য করেছে।’
তিনি বলেন, ‘তবে আমি মনে করি, মুশফিক আসলেই দুর্দান্ত ছিল, খুবই পেশাদার। তবে দলকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।
