মোহাম্মদ সালাহ জিতলেন ‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড

‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড জিতেছেন মোহাম্মদ সালাহ। এমন পুরস্কার জিতে উচ্ছ্বসিত মিশরের এই স্ট্রাইকার। মোহাম্মদ সালাহ এ বিষয়ে জানান, চলতি মৌসুমে লিভারপুলের হয়ে একই সঙ্গে জিততে চান প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।

প্রিমিয়ার লিগে দিদিয়ের দ্রগবার রেকর্ড ভাঙতে পারাটা চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন মিসরীয় এই ফুটবলার।

এদিকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ কিংবা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। লিভারপুলের হয়ে সব ট্রফির স্বাদই পেয়েছেন মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ।

২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর লিভারপুল যে প্রিমিয়ার লিগ ট্রফি উঁচিয়ে ধরেছিল তার নেপথ্যে প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ।

ব্যক্তিগত অর্জনের তালিকাটাও বেশ লম্বা। এবার সে তালিকায় যোগ হলো আরও একটি অর্জন। ২০২১ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন এই স্ট্রাইকার।