মোবাইল চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে ঘুম, যুবকের মর্মান্তিক মৃত্যু

মোবাইল ফোন চার্জে লাগিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন ২২ বছরের যুবক। কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠা হল না তাঁর। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চার্জার থেকে বিদ্যুত সংযোগ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। রবিবার থাইল্যান্ডের প্রদেশের নাখোন রাটচাসিমা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে এমন তথ্য সামনে এসেছে।

জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় একটি কারখানার কর্মচারী। সোমবার রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালে বিছানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কানে হেডফোন লাগানো ও মোবাইল ফোনটি চার্জে লাগানো অবস্থায় পাওয়া যায়।