মোবাইল কিনতে কোলের সন্তানকে বিক্রি করলেন মা

শিশুটির বয়স মাত্র দেড় মাস। এই কোলের শিশুটিকেই কিনা বেঁচে দিলেন মা! না, অভাবের তাড়নায় নয়, শখের মোবাইল ফোন কেনার টাকা জোগাড়ের জন্যই এই কাণ্ড করেছেন ওই নারী।

এমনটাই ঘটেছে নাইজেরিয়ায়। অভিযুক্ত মায়ের নাম মিরাকল জনসন (২৩)। স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর সন্তানকে বিক্রি করায় অনুতাপ প্রকাশ করেছেন মিরাকল জনসন।

জানা গেছে, ২ লাখ নাইজেরিয়ান মুদ্রা নাইরার বিনিময়ে শিশুসন্তানকে একটি অনাথ আশ্রমের কাছে বিক্রি করেন মা। পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন।

এদিকে, জনসন দাবি করেছেন, সন্তানকে বিক্রি করার জন্য তাকে প্ররোচিত করা হয়। তার এক বন্ধু ওই অনাথ আশ্রমটি চালায়। ওই বন্ধু জানায়, সন্তানকে বিক্রি করে ওই টাকায় স্বামীর ব্যবসা শুরুর কাজে লাগাতে কিংবা নিজের জন্য দামী স্মার্টফোন কিনতে।

জনসন জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন। তার স্বামী কাজ করে না, স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ। এমনকি তিনি স্মার্টফোনও কিনতে চাননি। কিন্তু জনসনের স্বামী জানান, তিনি জনসনকে সন্তান বিক্রি করতে বাধা দিয়েছিলেন। কিন্তু জনসন সে কথা শোনেনি।