মোবাইলে মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি, প্রশ্ন সুবাহর

ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা দাবি করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। এরপর থেকে কখনো ফেসবুক লাইভে আবার কখনো স্ট্যাটাসে নাসিরকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন এই অভিনেত্রী। নাসিরের আলোচিত সেই ‘সাবেক প্রেমিকা’-কে গত ১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। তবে এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তৃতীয় বিয়ে করেছেন ইলিয়াস। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ। এ প্রসঙ্গে আজ (রোববার) ২৬ ডিসেম্বর সুবাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

ডিভোর্স লেটার দেখেই জড়িয়ে ছিলাম আমি তাও বৈধভাবে ইভেন কারিন তার মা সুকন্যাকে দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে আমরা দুজন বিয়ে করে ফেলবো ইলিয়াস আমাকে বিয়ে করতে চাই আমিও চাই। তাও ২ মাস আগে এখন যদি ওই মহিলারা অস্বীকার করেন যে সে কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলে তাহলে আমার কাছে প্রমান আছে যে ইনফর্ম করেছিলাম তাদেরকে অনেক আগেই..

আর যদি কোন পুরুষের ক্ষমতা থাকে বউ পালার সে একের অধিক বিয়ে করতে পারে আর এমন তো না যে ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি তো যানি ইলিয়াসের সাথে কারিনই লিভ টুগেদার করেছিলো কারন হলো ওই বিয়ের কনো লিগেল কাবিন নামাই নেই!!! হাহাহা

ওই মেয়ে থাকে বিদেশে তিন বছর ধরে বাংলাদেশে আসে না শুধু মোবাইলে মোবাইলে কথা বললে কি সংসার হয়নাকি? ওই মেয়ে করিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে বিদেশে এবং বাংলাদেশ এটাও আমি জানি।। সে মেন্টালি ভাবে পেরা দিতো অলওয়েজ এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে ওরা ম্যারেড লাইফে কখনো হ্যাপি ছিলনা। আর ঐ মেয়ে তিন বছর ধরে বাংলাদেশে আসে না ফিজিক্যাল রিলেশনও ছিল না।

ইলিয়াসের বর্তমান স্ত্রী সুবাহ ও প্রাক্তন স্ত্রী কারিন

আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম পরে আমাদের দুজনের ভালোলাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলি গত ভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি।। আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে প্লিজ ইগনোর করতে পারেন আমাদের দুজনকে ফলো করার দরকার নাই করার দরকার নেই লাইক দেওয়ার দরকার নাই।

আমরা দুজন দুজনের সাথে ভালো আছি সংসার নিয়ে আলহামদুলিল্লাহ! আমরা চেয়েছিলাম যখন ফাইনালি বড় করে অনুষ্ঠান করব তখন মিডিয়া পাবলিককে বলবো কিন্তু এতো অশান্তির জন্য তা করা সম্ভব হলো না আমাদের জন্য দোয়া করবেন।। বিনা কারনে হারেসমেন্ট করলে মানহানি মামলা করতে বাদ্ধ হবো আইন সবার জন্যই সমান।। আমার কিছু বলার নেই আর।