মেয়ের জন্য ৫৬ কোটি টাকার বাড়ি কিনলেন শহিদ কাপুর

মেয়ের জন্য- আগামী ২৬ আগস্ট মীরা রাজপুত কাপুর ও শহিদ দম্পতির কন্যা মিশার দুই বছর পূর্ণ হবে। আর আদরের সন্তানের জন্য এ দম্পতি ৫৬ কোটি রুপি দিয়ে একটি বাড়ি কিনেছেন।

মিশার জন্য সেখানে বাগান করা হবে। মীরা এখন গর্ভবতী। চলতি বছরের সেপ্টেম্বরে এ দম্পতির দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখবে, এমনটাই আশা সবার।

দুই সন্তান ও এ দম্পতির জন্য তাই বড় বাড়ি দরকার ছিল। বর্তমান বাড়িটি না কি বেশ ছোট। শহিদ বলেছেন, ‘আমি মুম্বাইয়ে একটি নতুন বাড়ি কিনেছি।

ইনটেরিয়র ডিজাইন শেষে সেখানে যেতে দেড় বা দুই বছরের মতো লাগবে। জুহুতে আমার বাড়িটি খুব ছোট। দুই সন্তান (দ্বিতীয় সন্তান সেপ্টেম্বরে আসবে) ও পরিবারের চাহিদাও বদলেছে।

গত মাসের ১২ জুলাই তাঁরা মুম্বাইয়ের ওরলিতে ৫৬ কোটি রুপি দিয়ে নতুন বাড়ি কেনেন। ৩৬, পশ্চিম ওড়লির একটি ভবনের ৪২ ও ৪৩তম তলা কিনেছেন এ দম্পতি। বাড়ির অভ্যন্তরীণ অঙ্গসজ্জা নিয়েও বলেন শহিদ।

নতুন বাড়িটিতে বাগান আছে, জিমনেশিয়াম সুবিধাও আছে। এখন আমাদের জন্য যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো মিশার জন্য একটি নিরাপদ স্থান, যেখানে সে অন্যদের সাথে খেলতে পারবে।

১০ বছরের ছোট ছেলের সাথে বাগদানের কথা শুনে একী বললেন শাহেদ কাপূর!

বলিউডের আনাচে কানাচে একটা সময়ে শোনা গিয়েছিল শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। করিনার সঙ্গে ততদিনে শাহিদের সম্পর্কের ইতি হয়ে গিয়েছে। এমন এক সময়ে প্রিয়াঙ্কা থেকে বিদ্যা বালান, একাধিক অভিনেত্রীর সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক আলোচনার মধ্যে আসে।

সেই সময়ে প্রিয়াঙ্কার সঙ্গে শাহিদের সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলে বলিউডে। শাহিদ-প্রিয়াঙ্কার সেই সম্পর্কের গুঞ্জন নিয়ে যদিও দুই তারকার কেউই মুখ খোলেননি।

বহু বছর পর ফের একবার সেই পুরনো অধ্যায় উস্কে গেল প্রিয়াঙ্কার বাগদানের খবর ঘিরে। গতকাল নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বাগদানের খবর উঠে আসায় , এ নিয়ে শাহিদকে প্রশ্ন করা হয়। প্রত্যুত্তরে শাহিদ জানান, ‘আমি খুশি ওঁর (প্রিয়াঙ্কার) জন্য।

অনেক অভিনন্দন। বিয়ে খুব সুন্দর একটা জিনিস। আর এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি।’ দিদি প্রিয়াঙ্কার বাগদানে আবেগাপ্লুত পরিণীতি! আদরের ‘মিমি দিদি’কে নিয়ে নয়া পোস্ট] উল্লেখ্য, প্রিয়াঙ্কার বাগদানের খবরে উচ্ছ্বসিত গোটা বলিউড।

হৃতিক রোশন থেকে শ্রদ্ধা কাপুর, সোনম কাপুর , বরুণ ধওয়ান, রণবীর সিং প্রত্যেকেই শুভেচ্ছা বার্তা জানান বলিউডের পিদি চপসকে। প্রিয়াঙ্কা-নিকের বাগদান পর্বে হাজির হন আলিয়া থেকে পরিণীতি সহ গোটা বলিউড।

ভাইরাল সেই ছবি নিয়ে এ কী বললেন শ্রীদেবী কন্যা

শ্রীদেবী কন্যা জানভি কাপুরের সম্পর্ক ছিল শিখর পাহারিয়ার নামের এক তরুণের সঙ্গে। এবার বিষয়টি নিয়ে সরাসরি একটি সাক্ষাৎকারে কথা বললেন এ অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, শিখর পাহারিয়া আমার প্রেমিক ছিল। শিখরের সাথে জানভির চুম্বনরত একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়েও পড়েছিল বেশ কিছুদিন আগে। তবে, সে সময় এ বিষয়ে মুখ খোলেনি জানভি।

এবার ওই সাক্ষাৎকারে শ্রীদেবী কন্যা বলেন, তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম। একটি পার্টিতে আমরা আবেগের বসে চুম্বন করে বসি। পরবর্তীতে অবশ্য তার সঙ্গে আমার সম্পর্ক টিকেনি।

যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা বলতে সমস্যা কিসের! এটা আমার ক্যারিয়ারেও প্রভাব ফেলবে না। কারণ সত্যি শুনতে পছন্দ করেন মানুষ।