মেয়র পদে ৭৩ মা’মলার আসামি!

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। নৌকা প্রর্তীক ও হাতপাখা প্রতীকের প্রার্থীর বি’রুদ্ধে কোনো মা’মলা নেই। ধানের শীষ প্রতীকসহ ৩ প্রার্থীর নামে রয়েছে একাধিক মা’মলা। এর মধ্যে এক প্রার্থীর নামেই আছে ৭৩টি মা’মলা!

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতক্ষীরা পৌর সভা নির্বাচন। এবারের নির্বাচনে শহরতলীর উত্তর পলা’শপোল এলাকার মো: নজিবর রহমানের ছেলে মো: নুরুল হুদা মেয়র পদে (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। তিনি জয়ের জন্য জগ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

নিয়মানুযায়ী ভোটযু’দ্ধে অবতীর্ণ হওয়া প্রত্যেক প্রার্থীর হলফ নামা নির্বাচন কমি’শনে জমা দিতে হয়। মেয়র প্রার্থী মো: নুরুল হুদা স্বাক্ষরিত হলফ নামায় তিনি উল্লেখ ক’রেছেন তার নামে ৭৩টি মা’ম’লা আছে। বিশেষ ক্ষ’মতা আ’ইনে ও বি’ষ্ফোরক আ’ইনে এসব মাম’লা দা’য়ের করা হয়। বিচারাধীন এসব মাম’লায় তিনি জা’মিনে আছেন।

হলফ নামা’র তথ্যানুযায়ী, মো: নুরুল হুদা বিএসসি পাশ। ব্যাংক, ব’ন্ধু বান্ধব বা অন্য কারোর কাছে তার দায় দেনা নেই। পেশায় তিনি এক জন কাঠ (কাঠ ক্রয়) ব্যবাসায়ী। নগদ ৮ লাখ টাকা আছে তার। এ ছাড়া মোটরযান ১টি, টিভি-ফ্রিজ আছে ৪০ হাজার টাকার। খাট-আলনা ও শো’কেজ আছে ২৫ হাজার টাকার।

ব্যবসা থেকে বাৎসরিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে তার শেয়ার ক্রয় করা আছে। তা থেকে তিনি বছরে ৫০ হাজার টাকা আয় করেন। তার কৃষি, অকৃষি, বাড়ি/এ্যাপর্টমেন্ট নাই। তার নামে বিশেষ ক্ষ’মতা আ’ইনে ৪টি মাম’লা দা’য়ের হয়। এর মধ্যে ২টি মা’মলা ডি’সচার্জ ও ২টি মা’মলায় তিনি খালাস পেয়েছেন।

বর্তমান মেয়র তাজকিন আহম্মেদ চিশতি বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীকে) প্রার্থী। তিনি এলএলবি অনার্স পাশ। তার নামে ২টি ফৌজদারী মা’মলা বিচারাধীন আছে। তার বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা। নারিকেল গাছ প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী নাসিম ফারুক খান মিঠু।

তিনি স্বশিক্ষিত উল্লেখ করে বলেছেন তার নামেও মা’মলা আছে। বর্তমান তার বি’রুদ্ধে ২টি ফৌজদারী মা’মলা বিচারাধীন আছে। তার বার্ষিক আয় ১ কোটি ২ লাখ ৬১ হাজার ৬শ’ টাকা।আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক। তার বি’রুদ্ধে কোন মা’মলা নেই। ভোটারদের কাছে তিনি ক্লিন ইমেজে’র প্রার্থী।

বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা। ইসলামী আন্দো’লনের প্রার্থী এস,এম মুসতাফীজ-উর রউফ। তিনি হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন। বিএ পাশ এই প্রার্থীর নামে কোন মা’মলা নেই। চিকিৎ’সা খাতে তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ টাকা। সাতক্ষীরা জে’লা নির্বাচন ক’র্মকর্তা মো. নাজমুল করিম জা’নান,

সাতক্ষীরা পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন আর পুরুষ ৪৩ হাজার ৪১৮ জন। আগামী ১৪ তারিখে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে জা’নিয়ে তিনি বলেন, পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩৭ টি ভোট কে’ন্দ্রের ২৪৮ বুথে ভোট গ্রহণ করার প্র’স্তুতি গ্রহণ করা হয়েছে।