মেহেদি পৃথিবীর যেকোনো ব্যাটসম্যানকে আউট করতে পারে : তামিম

গতকাল মঙ্গলবার সিলেটের মাটিতে সিলেট সিক্সার্সের বিপক্ষেই দুর্দান্ত বোলিং প্রদর্শন করেছেন তরুণ স্পিনার মেহেদি হাসান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই বাংলাদেশি ক্রিকেটারের ঘুর্নি জাদুতেই সহজ জয় পায় কুমিল্লা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই তামিম ইকবাল বলেন মেহেদি বেশ আত্মবিশ্বাসী ক্রিকেটার। আর মেহেদীর সবচেয়ে বড় সম্পদ হল পৃথিবীর যেকোনো ব্যাটসম্যানকে আউট করতে পারার সক্ষমতা।

তামিম ইকবাল বলেন, ‘মেহেদি দারুণ আত্মবিশ্বাসী। ও বিশ্বাস করে- দুনিয়ার যেকোনো ব্যাটসম্যানকে ও আউট করতে পারে। এই বিশ্বাসই ওর সবচেয়ে বড় সম্পদ।’

তামিমের জানান ঠিকমতো গাইডলাইন পেলে মেহেদি হয়ে উঠতে পারেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের স্পিন বোলিং আক্রমণের ভবিষ্যৎ কাণ্ডারি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার যে এখনই অনেকটা পরিণত!

তামিম আরো বলেন, ‘ও আঁটসাঁট লাইন-লেন্থে বোলিং করে। বাজে বল খুব কম দেয়। মেহেদি এমন এক ধরনের বোলার, যাকে খেলতে আক্রমণ করতে হবে। বাজে বলের জন্য অপেক্ষা করা যাবে না। ব্যাটসম্যানকে ঝুঁকি নিয়ে খেলতে হবে; সে মারার সুযোগ দিবে না।’

অতীতে সিলেটে রান ফোয়ারা দেখা গেলেও মঙ্গলবার কেন রান খরা- এ ব্যাপারে তামিম জানান, ‘আমার মনে হয় এটা আবহাওয়ার কারণেই হচ্ছে। সাধারণত সিলেটের উইকেট কিন্তু ভালো। কিন্তু এখন শিশির পড়ছে প্রচুর। এখন শীতের সময়। শীতকালে আমাদের দেশের উইকেটগুলি যখন একটু নরম হয়ে যায় তখনই স্পিন ধরতে শুরু করে।’

এ সময় তিনি জানান, অন্য সবার মত হাই স্কোরিং ম্যাচ প্রত্যাশা তা