মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে প্রীতি ম্যাচে নিজেদের পরখ করে নিলো আর্জেন্টিনা।

লিওনেল মেসির জোড়া গোলে নিকারাগুয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় শনিবার সকালে নিকারাগুয়াকে আমন্ত্রণ জানায় লিওনেল স্কালোনির দল। নিজেদের মাঠে মেসি ও লাউতারো মার্তিনেসের গোলে ৫-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা আর্জেন্টিনাকে ৩৭তম মিনিটে গোল উপহার দেন মেসি। লো সেলসোর বাড়ানো বল ডি-বক্সের ঠিক বাইরে ধরে পায়ের জাদুতে চার ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।

পরের মিনিটে আগুয়েরোর শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে থাকা মেসি বল পেয়ে শটে ব্যবধান দ্বিগুণ করেন।