লুইস সুয়ারেজের রিপ্লেসমেন্ট হিসেবে ফরাসী ওয়ান্ডারবয় কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা।
মূলত মেসির চাওয়াতেই এমবাপের বার্সায় আগমনের প্রধান কারণ হতে পারে।
বিশ্বকাপজয়ী এমবাপ্পেকে দলে ভেড়াচ্ছে বার্সা।
পিএসজির ফরওয়ার্ড কিলিয়ান এমবাপেকে সামনের মৌসুমেই নিজেদের করে পেতে চায় বার্সেলোনা। এর জন্য অবশ্য বার্সেলোনাকে একটা মোটা অংক গুনতে হবে। তার ট্রান্সফার ফি’র পরিমানটা হবে আকাশছোয়া। ধারণা করা হচ্ছে ট্রান্সফার ফির পরিমান হতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ইউরো!
যদিও এমবাপেকে পরের মৌসুমেই দলে নেবে না বার্সেলোনা। চুক্তি হলে এমন ভাবেই হবে যেন ২০২১ সালের শুরুতেই বার্সায় যোগ দিতে পারেন এমবাপে।
