মুসলিম নারীদের গণধর্ষণ করতে হিন্দু যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মহিলা মোর্চা শাখার এক নেত্রী। মুসলিম নারীদের গণধর্ষণ করতে হিন্দু যুবকদের প্রতি আহ্বান জানানোর পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উত্তর প্রদেশের রামকুলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনিতা সিং গওর বলেন, হিন্দু ভাইদের ১০ জনের একটি গ্রুপ তৈরি করে রাস্তায় প্রকাশ্যে মুসলিম মা ও বোনদের গণধর্ষণ করা উচিত।
তিনি আরো লিখেন, হিন্দুদের উচিত মুসলিমদের বাড়িতে প্রবেশ করে নারীদের ধর্ষণ করা।
‘মুসলিমদের জন্য শুধুমাত্র একটি সমাধান আছে। সেটি হলো হিন্দু ভাইরা ১০ জনের একটি দল গঠন করবেন এবং রাস্তায় প্রকাশ্যে মুসলিম মা-বোনদের গণধর্ষণ করবেন। পরে বাজারের মাঝে তাদের ঝুলিয়ে রাখবেন, যাতে অন্যরা দেখতে পারেন।’

