আগামী ১৮ ডিসেম্বর আইপিএলের একাদশতম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে ২২৬ ভারতীয় খেলোয়ারসহ ৩২৬ জনের নাম তালিকা ভূক্ত করা হয়েছে। ১০০ জন বিদেশী ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশ থেকে ২ জনের নাম নিলামে তোলা হবে। যারা হচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমদুউল্লাহ রিয়াদ। ১০ টাইগারের নাম তালিকাভূক্ত করা হলেও সেখান থেকে মাত্র এ দুজনের নামই তোলা হবে প্রথম দিনের আইপিএলের নিলামে।

৯ জন ক্রিকেটারের নিলামে দাম সর্বোচ্চ ২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে ম্যাককুলাম, মালিঙ্গা ও শন মার্শের মতো ক্রিকেটাররা রয়েছে।
বাংলাদেশের থেকে মাহমুদউল্লাহ ও মুশফিকের উভয়েরই ৫০ লাখ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তাদের ক্যাটাগরিতে হেটমায়ার, রভম্যান পাওয়েল, ব্রেন্ডন টেলরদের মতো খেলোয়াররা রয়েছে।
