ক্যারবীয়দের ভয়ানক পেস নিয়ে শুরু থেকেই কিছুটা ভীতি ভর করেছিল টাইগার ব্যাটসম্যানদের উপর। ক্যারবীয় পেসার ওশানা থমাসের ১৪৫+ গতি যেকোনো ব্যাটসম্যানের জন্যই হুমকি স্বরুপ। ব্যাতিক্রম ছিল না লিটন দাসের জন্যও।
ম্যাচের ২য় ওভারে ওশানা থমাসের ১৪০+ গতির ডেলিভারি সরাসরি লিটনের পায়ের এঙ্কেলে আঘাত হানে। ব্যাথায় আর উঠে দাড়ানোর অবস্থা তৈরি করতে পারেননি লিটন। যার কারণে ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
লিটনের পর ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই ফিরে যান ইমরুল কায়েস। থমাসের গতিতে পরাস্ত হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১২ রান। মুশফিক ৫০ ও তামিম ৪৫ রান করে ব্যাট করছেন।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছেন মাশরাফি। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রভম্যান পাওয়েল, মারলন সামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টন চেজ, শাই হোপ, শিমরন হেটমায়ার, কেমার রোচ, কেমো পল, ওশেন থমাস।
