
দ্বিতীয় দিনে নিজেদের উইকেট বাঁচিয়ে রেখে প্রথম সেশনে ত্রিশ ওভার ব্যাট করে বাংলাদেশ রান করেছে মাত্র ৬২। পাঁচ উইকেটে ৩৬৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পুরো সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম দিনে করা ১১১ রানের সাথে ২৪ রান যোগ করেছেন মুশফিক, মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন ৩৫ রান নিয়ে।
প্রথম দিন সকালের মতোই দ্বিতীয় দিনেও সকালের প্রথম ঘণ্টায় বেশ সুইং ও ম্যুভমেন্ট পাচ্ছিলেন জিম্বাবুয়ের বোলাররা। তাদেরকে পালটা চ্যালেঞ্জ না জানিয়ে মুশফিক ও মাহমুদউল্লাহ দিয়েছেন ধৈর্য্য ও আত্মসংযমের পরীক্ষা।
তবের লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমে উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। জাভির্সের বলে ক্যাচ আউটের শিকার হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। ১১০ বলে ৩৬ রান করেছিলেন তিনি।
এ প্রতিবেদেন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪৯৫ রান। মুশফিক ২০৬ ও মিরাজ ৫৫ রান করে ব্যাট করছেন। আরিফুল ৪ রান করে আউট হয়েছেন।
এর আগে প্রথম দিনেই ঢাকা টেস্টকে নিয়ে এসেছে নিজেদের হাতের মুঠোয়। জোড়া সেঞ্চুরি এসেছে মুশফিক-মুমিনুল দু’জনের ব্যাট থেকে। প্রথম দিন শেষে বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়ে ৩০৩।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম , আরিফুল হক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ।
