মিয়ানমারের উত্তরাঞ্চলের খনি এলাকায় গত সপ্তাহের ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঠিক কতজন নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ দুর্ঘটনার পর গতকাল পর্যন্ত ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কচিন রাজ্যে এ ভূমিধসে ২৭ জন নিখোঁজ হয়।
হপাকান্ত খনি অঞ্চলে এখনো চারজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
গত সপ্তাহের মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে সিক মু গ্রাম এলাকায় আয়িয়ার ইয়াদানার কোম্পানির একটি অব্যবহৃত খনিস্থলে ৯১.৪ মিটার উঁচু দেয়াল ভেঙে পড়লে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে দুজনের পরিচয় পাওয়া যায়নি। গতকাল রবিবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় ৭-ডে নিউজ জানিয়েছে।
