হুমায়ূন আহমেদের আলোচিত চরিত্র মিসির আলিকে ঘিরে নিমির্ত চলচ্চিত্র ‘দেবী’র টিজার প্রকাশিত হয়েছে এই কথাসাহিত্যিকের মৃত্যুবাষির্কীতে। ৪০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, রহস্যের জট খুলতে ব্যস্ত
মিসির আলি।
মিসির আলি চরিত্রটি রূপায়ণ করছেন চঞ্চল চৌধুরী। টিজারে চঞ্চল যেন হুমায়ূনের কল্পজগতের সেই ভারী চশমার অনুসন্ধিৎসু মিসির আলিই হয়ে গেছেন।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র কণর্র্ধার ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রে অভিনয়ও করছেন তিনি।
টিজার প্রকাশ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সাহিত্যের মাঝে, চলচ্চিত্রের মাঝে, প্রিয় চরিত্রের মাঝে অমরত্ব পেয়েছেন আমাদের হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্য যতদিন থাকবে, হুমায়ূন আহমেদ ও তার চরিত্রগুলো, বিশেষ করে মিসির আলিকে আমরা হারিয়ে যেতে দেব না।’
‘মিসির আলি আছেন, থাকবেন। আজ হুমায়ূন আহমেদের ষষ্ঠ প্রয়াণ দিবসে অমর লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তার স্মরণে চলচ্চিত্রটির একটি টিজার আমরা প্রকাশ করলাম।’
টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জয়া লিখেছেন, ‘যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চযর্ ফলবতী চেষ্টা করে চলেছেন যুক্তিবাদী মিসির আলি। এবার এক আদিম আধিভৌতিক রহস্যের মুখোমুখি তিনি।’
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘দেবী’। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম
