মিরপুরে মাশরাফি-মুশফিকের লড়াই

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আঁটাসাঁট বেঁধে নেমেছে সবাই। পিছিয়ে নেই বাংলাদেশও। এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে নিজেদের ঝালিয়ে নেয়ার পন্থা হিসেবে এবার নিজেদের মধ্যে লড়বে মাশরাফি-মুশফিকরা। সে লক্ষ্যে সোমবার (৩ সেপ্টেম্বর) নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এই ম্যাচে অংশ নিবে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাইরেও কিছু ক্রিকেটার।

এদিন ম্যাচ পরস্থিতি বিবেচনা করে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দু’দলে বিভক্ত হয়ে এই ম্যাচে লড়বেন তারা।

বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। ২ঘন্টা চলবে টাইগারদের এই প্রস্তুতি ম্যাচ।

৯ তারিখে আবু দাবিতে উড়াল দিবেন তামিম-মুশফিকরা। ১৫ই সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে মাশরাফি বাহিনী। এরপর ২০ তারিখ আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে টাইগাররা।

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।