মিছিল করতে করতে একসাথে এজবাস্টনে ঢুকবেন ৪ হাজার টাইগার সমর্থক!

বর্তমান সময়ে ভারত-পাকিস্তান ম্যাচের চাইতে কোন অংশ কম উত্তেজনা সৃষ্টি করেনা বাংলাদেশ-ভারত ম্যাচ।

তাইতো বিশ্বকাপে ভারতের স্লেজিং রুখতে এবার অন্যরক এক উদ্যোগ নিয়েছে টাইগার ভক্তরা।

ভারত-বাংলাদেশ ম্যাচের দিন ব্রিটিশ এশিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি-মাটি’র এক উদ্যোগে যুক্তরাজ্যের মধ্যভূমি বার্মিংহাম ও বিভিন্ন শহর থেকে খেলা দেখতে আসা টাইগার সমর্থকরা এজবাস্টন স্টেডিয়ামের বাইরে একত্রিত হবেন ম্যাচের দিন সকালে

বার্মিংহাম শহরের নির্দিষ্ট তিনটি পয়েন্টে প্রথমে সংঘবদ্ধ হবেন তারা। লাল-সবুজের জার্সি পরে গর্বের পতাকা হাতে নিয়ে ফুটপাথ ধরে আগাবেন স্টেডিয়ামের দিকে। সবাই জড়ো হয়ে মিছিল করতে করতে ঢুকবেন গ্রাউন্ডে। কাগজে-কলমে এ আয়োজনের নাম সাপোর্টার্স র‌্যালি।

স্থানীয় প্র*শা*সনের কাছে থেকে নিয়েছে দন অনুমতিও। আয়োজন শান্তিপূর্ণ করতে টাইগার সমর্থকদের মাঝ থেকেই কাজ করবেন ৩০ জন স্বেচ্ছাসেবক। এ আয়োজনের পরিচালনার দায়িত্বে থাকা আশরাফুল ওয়াহিদ দুলাল বলেন, ‘আমরা প্রায় ৪ হাজার দর্শক একসঙ্গে মাঠে ঢুকবো। সব প্রস্তুতি শেষ। মঙ্গলবারের ম্যাচটা আমরা উপভোগ করতে চাই এবং জিতে স্মরণীয় করতে চাই।’

এদিকে, বাংলাদেশ-ভারত ম্যাচের অনলাইনে টিকেট বিক্রি শুরুর পরই দ্রুতই শেষ হয়ে যায় টিকেট। যার মধ্যে দুই-তৃতীয়াংশ টিকেট কিনে নিয়েছেন ভারতীয়রা। এ ম্যাচে যে ভারতের সমর্থক৷ বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখেনা। তবে যতদুর সম্ভব তাদের সাথে ব্যবধান কমাতে মরিয়া বাংলাদেশী ভক্তরাও।

পকেট ভারী করে হন্যে হয়ে ঘুরছেন আর মুখে জপছেন- যেকোনো মূল্যে ২ জুলাই এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে থাকা চাই। ৬০ পাউন্ডের টিকিট কালোবাজারে ২০০ পাউন্ডে কিনেও আনন্দে আত্মহারা অনেকে। গোল্ড, প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের দাম আরও চড়া। ভিন্ন উপায়ে সেটি কিনে নিতে খরচ করতে হবে ৩০০ পাউন্ডের কাছাকাছি।

ইংল্যান্ডের সব মাঠেই বাংলাদেশ পেয়েছে প্রবাসী দর্শকদের বিপুল সমর্থন। গ্যালারি মাতিয়ে সমর্থকরা হয়ে ওঠেন ম্যাচের ‘টুয়েলভথ ম্যান’। মাশরাফী-সাকিবরাও শক্তি হিসেবে দেখেন এটিকে। তাইতো টাইগারদের সাপোর্ট দিতে পাউন্ড যেন কিছুই নয় ভক্তদের কাছে!