স্লেজিং আর ক্রিকেট একপ্রকার সমর্থক হয়ে উঠেছে। স্লেজিংয়ের সঙ্গে মাঝে মাঝে জড়িয়ে থাকে মাঠে ক্রিকেটারদের উগ্র আচরণ এবং গালিগালাজ৷
ঠিক এই বিষয়গুলোই একেবারে অপছন্দ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে জানান ছেলেরা গালাগালি করুক এটা একদম পছন্দ নয় তার।
নিজের ট্যালেন্টকে সম্বল করে রাঁচি থেকে ভারতীয় ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন ধোনি। এখন এক দশকের বেশি সময় অতিক্রম করছেন দোনি। একের পর এক রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার হিসেবে। ভারতকে দুই ফরমেটেই শিরোপা এনে দিয়েছেন।
চাপের মুহূর্তে শান্ত থেকে ম্যাচ জেতানোর জন্য ‘বেস্ট ফিনিশার’ খেতাবও জুটেছে। কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে দলকে একাধিকবার ম্যাচ জেতানোর পাশাপাশি মাঠেও কুল থাকতেই পছন্দ করেন মাহি।
খেলার মাঠে গালাগালের অব্যাস নেই, এমনকী এগুলো একদমই পছন্দ নয় ধোনির। ক্রিকেট মাঠের স্ল্যাঙ্গ কালচার নিয়ে ধোনি বলেন, ‘আমি চাইতাম না আমাদের ছেলেরা মাঠে মা-বোন তুলে গালাগালি করুক। ওসব করার পারমিশন আমি কখনও দিতাম না।’
