‘মায়ের প’রামর্শেই বাবা সেদিন এ রকম ভাষণ দিয়েছিলেন’

৭ মা’র্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘো’ষণা বলে মন্তব্য ক’রেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ৭ মা’র্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘো’ষণা। ধানমণ্ডির ৩২ নম্বর থেকেই দেশ পরিচালিত হতো। বাবা যেভাবে নির্দে’শ দিতেন, সেভাবেই দেশ চলতো। দেশের স’ম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ধানমন্ডির ৩২ নম্বরে।

রোববার (৭ মা’র্চ) বিকেলে ঐতিহাসিক ৭ মা’র্চ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে র্ভাচুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, তিনি (বঙ্গব’ন্ধু) জাতিকে একটি অসহযোগ আন্দোলনের পথ ধ’রে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যান। তার সারাজীবনের সংগ্রামের অভিজ্ঞতা ও বাঙালি জাতিকে নিয়ে তার লক্ষ্য স্থির করেই ভাষণ দিয়েছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বঙ্গব’ন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ভাষণ দিতে যাওয়ার আগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আমা’র মা। যেকোনো ক্রান্তিলগ্নে আমা’র মা সঠিক সিদ্ধা’ন্ত দিতে পারতেন। আমা’র মা বলেছিলেন, তোমা’র মনে যে কথা আসবে তুমি সে কথাই বলবে। মায়ের প’রামর্শেই বাবা সেদিন এ রকম ভাষণ দিয়েছিলেন।