ক্রমশ বাড়ছে করোনা সংক্র’মণ। পরিস্থিতির কথা মাথায় রেখে আরও ক’ঠোর পদক্ষেপ নিতে চলেছে ভারতের বেসামরিক বিমান পরিবহণ দফতর।যদি কোনও যাত্রী মাস্ক না পরেন বা করোনাবিধি না মেনে চলেন সেক্ষেত্রে তাঁকে নামিয়ে দেওয়া হবে বিমান থেকে।এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহণ দফতরের ডিরেক্টর জেনারেল।
এই নির্দেশিকাতে বলা হয়েছে, বিমানবন্দরে প্রবেশের সময় থেকে প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক।ভারতের বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে থাকা CRPF এবং পুলিশকর্মীদের বিষয়টি সুনিশ্চিত করতে হবে।
যদি কোনও যাত্রী একাধিকবার সতর্ক করার পরেও করোনা সম্পর্কিত সতর্কবিধি মানতে রাজি না হয় সেক্ষেত্রে তাঁকে সুরক্ষাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে।প্রয়োজনে আইন মোতাবেক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতের একাধিক রাজ্যে।
